সিনেমায় তানজিয়া জামান মিথিলা

সিনেমায় তানজিয়া জামান মিথিলা
Advertisement
Advertisement

মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে থাইল্যান্ডে অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স ২০২৫’-এ অংশ নিয়েছিলেন তানজিয়া জামান মিথিলা। সেখানে ‘সেরা-৩০’ এর মধ্যে জায়গা করে নিয়েছিলেন তিনি। দ্বাদশ স্থান হিসেবে তার নাম ঘোষনা করা হয়েছিল। বেশ কয়েক মাস আগে এই প্রতিযোগিতার কল্যাণে দেশজুড়ে আলোচিত ছিলেন তিনি। এবার তানজিয়া মিথিলা জামান জানিয়েছেন, খুব শিগগীরই সিনেমার নায়িকা হতে যাচ্ছেন তিনি।

কথাবার্তা চূড়ান্ত। দুই থেকে তিন মাসের মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ঘোষনা আসবে। সিনেমা নিয়ে বিস্তারিত তথ্য মিথিলা জানিয়েছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বিতীয় মৌসুমের দশম পর্বে। শনিবার (৭ ফেব্রুয়ারি) থেকে রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে এই জনপ্রিয় পডকাস্ট।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে তানজিয়া জামান মিথিলা বলেছেন, অভিনেত্রী হিসেবে তিনি নিয়মিত কাজ করার স্বপ্ন দেখছেন। এর আগেও ‘রোহিঙ্গা’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি; যা ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত হয়েছিল।

মিথিলা বলেন, অভিনেত্রী হিসেবে আমার অনেক ধরনের সীমাবদ্ধতা আছে। আমি এখনো নায়িকাদের মত নাচতে পারিনা। তবে আমি একজন অভিনেত্রী হবার জন্য যা যা জানা দরকার, সব কিছুই জানতে চাই, শিখতে চাই। অনেকে বলেন, মডেলরা অভিনয় পারেন না। কিন্তু যারা আজ সুপ্রতিষ্ঠিত অভিনেত্রী, তাদের মধ্যেও অনেকে শুরুতে অভিনয় পারতেন না। তাদের সুপ্রতিষ্ঠিত হবার পেছনে দীর্ঘ সময় পাড়ি দিতে হয়েছে। মডেলরাও লেগে থাকলে ভালো অভিনয় করতে পারবে।

পডকাস্টে মিথিলা বলেছেন, তার সাবেক ও বর্তমান প্রেম নিয়ে অজানা অনেক কথা। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর