সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা
শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শুভেচ্ছা বিনিময়। ছ্বি: সংগৃহীত
Advertisement
Advertisement

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

বৃহস্পতিবার বঙ্গভবনে অনুষ্ঠিত এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলেছিল। এতে সনাতন ধর্মাবলম্বীদের সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শুভেচ্ছা বিনিময়ের সময় রাষ্ট্রপতি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিসহ বিভিন্ন দূতাবাস ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর