শাকসু: দুই দিনে ১৪৯ জনের মনোনয়ন সংগ্রহ

শাকসু: দুই দিনে ১৪৯ জনের মনোনয়ন সংগ্রহ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ভবন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনে দুই দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৪৯ জন।

এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৮৪ জন এবং হল সংসদে ৬৫ জন। হল সংসদের মধ্যে ছেলেদের হলে ৪৭ জন ও মেয়েদের হলে ১৮ জন।

বুধবার সন্ধ্যায় শাকসু নির্বাচন কমিশনের গণমাধ্যম মুখপাত্র অধ্যাপক নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দুই দিনে ১৪৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিন বিকাল তিনটা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেওয়া। মনোনয়ন বিতরণের শেষ দিন বৃহস্পতিবার।

এর আগে, মঙ্গলবার মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। প্রথম দিনে মনোনয়ন সংগ্রহ করেন ৪৬ জন। তার মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৬ জন ও হল সংসদে ২০ জন।

আরও পড়ুন

এর আগে, গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শাকসু ও হল সংসদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেও বিষয়টি জানানো হয়।

চূড়ান্ত তালিকা অনুযায়ী, শাকসু নির্বাচনে মোট ভোটার ৯ হাজার ১২৪ জন। ছয়টি আবাসিক হলের অধীন অনাবাসিক শিক্ষার্থীদেরও তালিকাভুক্ত করা হয়েছে।

ছাত্রদের শাহপরান হলে ২ হাজার ২২০, বিজয়-২৪ হলে ২ হাজার ১৫৬, সৈয়দ মুজতবা আলী হলে ১ হাজার ৪২২ জন ভোটার আছেন।

ছাত্রীদের আয়েশা সিদ্দীকা হলে ১ হাজার ৩৪৪, বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলে ১ হাজার ৩০৬ এবং ফাতিমা তুজ জাহরা হলে ৬৭৬ ভোটার আছেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস ন্যাশনাল
টাইমস ন্যাশনাল

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর