রাজধানীর মোহাম্মদপুরে অটোরিকশাবিরোধী অভিযান

রাজধানীর মোহাম্মদপুরে অটোরিকশাবিরোধী অভিযান
অভিযানে কর্তৃপক্ষ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার মূল সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচল নিয়ন্ত্রণ করতে অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ।

সোমবার মোহাম্মদপুরে ব্যাটারিচালিত অটোরিকশা ও অবৈধভাবে ব্যাটারি চার্জের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে অভিযান চালানো হয়। এ সময় বিপুলসংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদ করা হয় এবং অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি চার্জিংয়ের সরঞ্জাম ও বৈদ্যুতিক সংযোগ অপসারণ করা হয়।

এই অভিযানের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করার উদ্যোগ নেওয়া হয়।

ছবি: টাইমস

এর আগে ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচল নিয়ন্ত্রণে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের কাছে টাউন হল সভায় অভিযোগ জানান স্থানীয়রা।

সেই অভিযোগ আমলে নিয়ে এলাকাটিতে অটোরিকশাবিরোধী অভিযান জোরদার করা হলো।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘টাউন হল সভা শুধু অভিযোগ শোনার আয়োজন নয়; নাগরিকদের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের একটি কার্যকর প্ল্যাটফর্ম। জনগণ যে সমস্যার কথা বলেছেন, সেটি সমাধানে আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি। ঢাকা-১৩-এর মানুষের স্বাভাবিক ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর