রাঙ্গামাটিতে পাহাড়ধসে একজনের মৃত্যু, সতর্কতা জারি

রাঙ্গামাটিতে পাহাড়ধসে একজনের মৃত্যু, সতর্কতা জারি
পাহাড় ধসে অচল রাস্তায় কাজ করছেন সেনা ও ফায়ার সার্ভিস কর্মীরা। ফাইল ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাঙ্গামাটির বাঘাইছড়ির উপজেলা পৌরশহরে পাহাড়ধসে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম লক্ষী বিলাস চাকমা (৭০)। তিনি বাঘাইছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাল্যাঘোনা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে গরুর খামারে জমে থাকা ময়লার পানি নিষ্কাশনের জন্য ড্রেন কাটার কাজ করছিলেন লক্ষী বিলাস চাকমা। এ সময় পাহাড়ের ওপর থেকে একটি বড় গাছের গোড়াসহ মাটি ধসে তার ওপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

পাহাড়ধসে নিহতের বিষয়টি নিশ্চিতের জন্য বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান এর সাথে মুঠোফোনে যোগ করতে চাইলে মোবাইলে সংযোগ পাওয়া যায়নি।

রাঙ্গামাটিতে ২০১৭ সালে ভয়াবহ পাহাড়ধসের মতো ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য নিয়মিত মাংকিংক করে বাসিন্দাদের সতর্ক করে যাচ্ছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। পাহাড়ধসের আশঙ্কাজনক স্থান থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

অন্যদিকে লংগদু উপজেলার মহাজন পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেনসন চাকমা ওরফে বদক্যা চাকমা নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু হওয়ার কারণ এখনো সঠিক জানা যায় নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর