ম্যাচ শেষে পারেদেস-গাবির সংঘর্ষ নিয়ে সমালোচনা

ম্যাচ শেষে পারেদেস-গাবির সংঘর্ষ নিয়ে সমালোচনা
Advertisement
Advertisement

স্পেনের বিশ্বকাপ জয়ের আনন্দের মধ্যেই মাঠে ঘটে যাওয়া এক উত্তপ্ত ঘটনায় সমালোচনার সৃষ্টি হয়েছে। স্পেনের মিডফিল্ডার গাবি ও আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ২০১০ সালের পর এটি তাদের প্রথম বিশ্বকাপ শিরোপা। তবে শিরোপা উদ্‌যাপনের মুহূর্তেই শেষ বাঁশির পর মাঠে তৈরি হয় উত্তেজনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দৃশ্যত ক্ষুব্ধ পারেদেস স্পেনের তরুণ মিডফিল্ডার গাবির দিকে এগিয়ে যাচ্ছেন। যদিও গাবি পুরো ফাইনাল ম্যাচে মাঠে নামেননি, তবুও উদ্‌যাপনের সময় তাকে ঘিরেই উত্তেজনা তৈরি হয়।

শেষ বাঁশি বাজতেই স্পেনের খেলোয়াড়রা মাঠের মাঝখানে ছুটে গিয়ে একে অপরকে জড়িয়ে ধরে শিরোপা উদ্‌যাপন শুরু করেন। ঠিক সেই সময় টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে আরেকটি দৃশ্য- আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি দ্রুত নিজের খেলোয়াড়দের দিকে ছুটে যাচ্ছেন। শুরুতে তার এমন তাড়াহুড়োর কারণ পরিষ্কার ছিল না।

কিছুক্ষণ পরই বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। স্কালোনি নিজের খেলোয়াড়দের শান্ত করতে এবং স্পেনের ফুটবলারদের সঙ্গে উত্তেজনা আরও না বাড়াতে দ্রুত হস্তক্ষেপ করেন। একদিকে স্পেনের উচ্ছ্বাস, অন্যদিকে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা হাতছাড়া করার হতাশা- দুই বিপরীত আবেগের সংঘর্ষেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

আরও পড়ুন

ঘটনার কেন্দ্রে ছিলেন পারেদেস। স্পেনের উদ্‌যাপনের সময় তিনি মেজাজ হারিয়ে ফেলেন এবং একাধিক স্প্যানিশ খেলোয়াড়ের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তাদের মধ্যে ছিলেন এরিক গার্সিয়া ও গাবি।

জানা যায়, গার্সিয়া ও পারেদেসের মধ্যে তর্ক-বিতর্ক বাড়তেই মাঝখানে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন গাবি। কিন্তু তখনও রাগে ফুঁসছিলেন পারেদেস। এক পর্যায়ে তিনি গাবির দিকে হাত তোলেন।

ঠিক সেই সময় আর্জেন্তিনার থিয়াগো আলমাদা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তিনি গাবিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন, যাতে পারেদেসের আঘাত এড়ানো যায়। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। হাতাহাতির সময় পারেদেস ধাক্কা দিয়ে গাবিকে মাঠে ফেলে দেন।

শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তিনি নিজের ফুটবলারদের সরিয়ে নিয়ে গিয়ে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ান।

বিবিসির বিশ্লেষক হিসেবে কাজ করা জো হার্ট আর্জেন্টিনার খেলোয়াড়ের এমন আচরণের কড়া সমালোচনা করে বলেন, ‘এটি অত্যন্ত ন্যক্কারজনক। মাঠের ভেতর যদি কেবল একজনের মধ্যেই আভিজাত্য বা ভদ্রতা দেখা গিয়ে থাকে, তবে তিনি হলেন লিওনেল মেসি। তিনি স্পেনের প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে হাত মিলিয়েছেন। খেলা শেষ হয়ে গেছে এবং আজ মাঠে যা ঘটেছে তা নিয়ে আর্জেন্টিনার বিন্দুমাত্র অভিযোগ করার সুযোগ নেই। এটি সত্যিই অত্যন্ত জঘন্য আচরণ।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad