মোহাম্মদ তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

মোহাম্মদ তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. তাহেরকে দেখতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দেখতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চিকিৎসাধীন মোহাম্মদ তাহেরের শারীরিক অবস্থার খোঁজ নেন বিএনপি মহাসচিব। পরে তার সুস্থতা কামনা করে দোয়া করেন।

জামায়াত জানিয়েছে, গত এক সপ্তাহ ধরে হৃদরোগজনিত সমস্যার কারণে ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন মোহাম্মদ তাহের। এর মধ্যে সফলভাবে তার একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

এর আগে, গত ২১ অক্টোবর নিয়মিত চিকিৎসা-পর্যবেক্ষণের অংশ হিসেবে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এমনকি প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ সফরকালে যুক্তরাষ্ট্রে চিকিৎসা নেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর