মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার আরমান অস্ত্রসহ গ্রেপ্তার

মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার আরমান অস্ত্রসহ গ্রেপ্তার
মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার হিসেবে পরিচিত আরমানকে গ্রেপ্তার। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার হিসেবে পরিচিত আরমানকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তিনি আরমান-শাহরুখ গ্রুপের অন্যতম সদস্য।

সোমবার এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

এসআরবি সূত্রে জানা গেছে, সম্প্রতি কেরানীগঞ্জে দিনদুপুরে পাটালি গ্রুপের গ্যাং লিডার ফরহাদকে কুপিয়ে ও গুলি করে হত্যার মামলায় আরমান আসামি। এ ছাড়া রায়েরবাজারে এলেক্স ইমন গ্রুপের ইমনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মামলাতেও তার নাম রয়েছে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় আরও একাধিক মামলা রয়েছে।

এসআরবি জানায়, আরমানকে গ্রেপ্তারের সময় পাটালি গ্রুপের ফরহাদকে হত্যায় ব্যবহৃত একটি চাপাতি, একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রাজধানীর কারওয়ানবাজারে এসআরবির মিডিয়া সেন্টারে সোমবার বিকালে সংবাদ সম্মেলনে গ্রেপ্তার ও উদ্ধার অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে এসআরবি-২।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad