মেহেরপুরে শিক্ষকের বাড়ি থেকে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

মেহেরপুরে শিক্ষকের বাড়ি থেকে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার
ছবি: টাইমস
Advertisement
Advertisement

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে আক্কাস আলী (৪৫) নামের এক শিক্ষকের বাড়ি থেকে একটি বোমা সদৃশ্য বস্তু ও প্রাণনাশের হুমকি সম্বলিত একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।  আক্কাস আলী কসবা গ্রামের মোল্লাপাড়ার রজব আলীর ছেলে।

বুধবার সকালে চিরকুট ও বোমা সদৃশ্য বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়দের মাঝে কৌতুহলের সৃষ্টি হলে তারা পুলিশে খবর দেন। পুর্ব শত্রুতার কারণে কেউ এগুলো রাখতে পারে বলে ধারণা করছেন বাড়ির মালিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটির সিড়ির নিচে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো একটি বোমা সাদৃশ্য বস্তু দেখতে পান বাড়ির লোকজন। পাশেই পড়ে ছিল সাদা কাগজে হাতে লেখা একটি চিরকুট।

চিরকুটের ভাষায়, ‘দেওয়াল দিচ্ছি রাস্তার পাশ দিয়ে পানি নামতে না দিলে বোমা মেড়ে মেরে ফেলব, দোল এখন পাওয়ারে, বেচে থাকতে কথা শোন।’

আক্কাস আলীর পরিবারের অভিযোগ, জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে প্রায় ছয় মাস ধরে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে কসবা গ্রামের মোল্লাপাড়ার রজব আলীর ছেলে আক্কাস আলীর বিরোধ চলছিল। সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জমি পরিমাপ করেন। বুধবার কাগজপত্র নিয়ে উপজেলা ভূমি অফিসে যাওয়ার কথা ছিল আক্কাস আলীর। এর আগেই দুর্বৃত্তরা বাড়িতে বোমাসদৃশ বস্তু ও একটি হুমকিমূলক চিরকুট রেখে যেতে পারে বলে অভিযোগ তাদের।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad