মাভাবিপ্রবির রাণীঘাট পুকুরে ডুবে যুবকের মৃত্যু

মাভাবিপ্রবির রাণীঘাট পুকুরে ডুবে যুবকের মৃত্যু
Advertisement
Advertisement

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রাণীঘাট পুকুরে গোসল করতে নেমে মো. হাসিবুর রহমান (১৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ফুটবল খেলা শেষে প্রায় ১৬–২০ জনের একটি দল রাণীঘাট পুকুরে গোসল করতে নামে। এ সময় হাসিবুর রহমান পানিতে ডুবে যান। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হাসিবুর রহমান বিশ্ববিদ্যালয়সংলগ্ন বাগবাড়ি এলাকার তারা মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মনির মোর্শেদ বলেন, ‘ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। স্থানীয় ও পুলিশের সঙ্গে কথা বলেছি। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় আমরা শোকাহত। সবাইকে পুকুরে গোসলের সময় সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad