ভারত থেকে ফেরার পথে শেরপুর সীমান্তে ১২ বাংলাদেশি আটক

ভারত থেকে ফেরার পথে শেরপুর সীমান্তে ১২ বাংলাদেশি আটক
ছবি: টাইমস
Advertisement
Advertisement

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে ফেরার সময় ১২ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। তাদের নিতে আসা তিনটি হায়েস মাইক্রোবাস ও তিন চালককেও আটক করা হয়েছে।

শুক্রবার ভোরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকার ১১১১ নম্বর সীমানা পিলারের কাছ থেকে তাদের আটক করা হয়। ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের হলদিগ্রাম ও বারমারী ক্যাম্পের সদস্যরা অভিযান চালান।

বিজিবি জানায়, আটক ১২ জন রাজশাহীর গোদাগাড়ীর বাসিন্দা। তারা এক বছর আগে অবৈধভাবে ভারতে গিয়ে শ্রমিকের কাজ করতেন। ভারতীয় পুলিশের তৎপরতা বাড়ায় সম্প্রতি দালালের মাধ্যমে দেশে ফেরেন তারা।

বিজিবির তথ্য অনুযায়ী, শুক্রবার ভোর ৪টার দিকে ৩০ বাংলাদেশি সীমান্ত দিয়ে দেশে ঢোকেন। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে। বাকিরা গারো পাহাড়ের বিভিন্ন দিকে পালিয়ে যান।
তাদের নিতে আসা তিনটি হায়েস মাইক্রোবাস ও তিন চালককেও আটক করা হয়।

ময়মনসিংহ ৩৯ বিজিবির হলদিগ্রাম বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. নুরুল ইসলাম বলেন, ‘পাসপোর্ট আইনে মামলা দিয়ে তাদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর