বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক বহিষ্কার

বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক বহিষ্কার
মো. রিপন হোসেন এবং আল-আমিন হোসেন শান্ত। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে রাজধানী ঢাকার বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি মো. রিপন হোসেন এবং সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন শান্তকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর উত্তরের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) শিবলী সাদিক শিবলুর পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মো. সালাহউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মাহফুজ-উর-রহমান লিপকন এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

বার্তায় জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন

রিপন ও শান্ত বিমানবন্দর থানার স্বর্ণ ছিনতাই মামলায় আসামি হয়ে পুলিশ হেফাজতে রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক প্রবাসীর ভাইয়ের কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ, মো. রিপন হোসেন, আল-আমিন হোসেন শান্তসহ তিনজন গ্রেপ্তার হন।

গত ২৯ আগস্ট প্রবাসীর ভাই মো. সুমন নামে এক ব্যক্তি মামলাটি করেন। মামলায় বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফকে ১ নম্বর আসামি, বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপনকে ২ নম্বর আসামি, বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন শান্তকে ৩ নম্বর আসামি ও বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেলকে ৪ নম্বর আসামি করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর