বরিশালে নদী থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

বরিশালে নদী থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

বরিশালের কড়াই নদী থেকে নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে বরিশাল সদর উপজেলার রাজারচর সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম সবুজ হাওলাদার (৬০)। তিনি উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দক্ষিণ দূর্গাপুর গ্রামের বাসিন্দা মৃত আব্দুল আজিজ হাওলাদারের ছেলে।

বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান, শুক্রবার দুপুরে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন সবুজ হাওলাদার। শনিবার সকাল ৬টার দিকে স্থানীয়রা কড়াই নদীর রাজারচর এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

মরদেহটি ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর