বন্যায় গরু মারা গেলে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ: দুর্যোগমন্ত্রী

বন্যায় গরু মারা গেলে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ: দুর্যোগমন্ত্রী
ছবি: টাইমস
Advertisement
Advertisement

বন্যায় গবাদিপশু মারা গেলে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

মঙ্গলবার রাতে চট্টগ্রামের সার্কিট হাউসে বন্যা পরিস্থিতি নিয়ে সভায় তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বন্যায় প্রতিটি গরু মারা গেলে সংশ্লিষ্ট পরিবার ২৫ হাজার টাকা পাবে। ছাগল বা ভেড়া মারা গেলে প্রতিটির জন্য মিলবে ১০ হাজার টাকা।

প্রাণিসম্পদ অধিদপ্তর চট্টগ্রামের তথ্যমতে, বন্যায় জেলায় ৩৯টি গরু, ৯৫টি ছাগল, ৪২টি ভেড়া, ১ লাখ ৪২ হাজার ১৩৭টি মুরগি ও ১ হাজার ৩০০ হাঁস মারা গেছে। প্রাণিসম্পদ অধিদপ্তরকে যথাযথ তথ্য মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

এ সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর