বন্ধুদের সঙ্গে বেরিয়ে সড়কে প্রাণ গেল কলেজছাত্রের

বন্ধুদের সঙ্গে বেরিয়ে সড়কে প্রাণ গেল কলেজছাত্রের
শাহানুর রহমান শুভ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল গাইবান্ধার গোবিন্দগঞ্জের কলেজছাত্র শাহানুর রহমান শুভর (১৭)। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছে।

রোববার বিকালে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহানুর রহমান শুভ উপজেলার নাকাই ইউনিয়নের কুঞ্জনাকাই গ্রামের কাফি মিয়ার ছেলে। সে নাকাইহাট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, বিকালে শাহানুর রহমান শুভ দুই বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বড়দহ সেতুর দিকে যাচ্ছিল। পথে একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

আরও পড়ুন

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে শাহানুর রহমান শুভকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে তার মৃত্যু হয়।

আহত অপর দুইজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর