বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে ইজিবাইক চাপায় প্রাণ গেল শিশুর 

বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে ইজিবাইক চাপায় প্রাণ গেল শিশুর 
ঝিনাইদহ সদর হাসপাতাল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঝিনাইদহে বন্ধুদের সঙ্গে খেলার সময় বাড়ির উঠোনে থামিয়ে রাখা ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে দেড় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। সোমবার বিকাল ৫টার দিকে হরিণাকুন্ডু উপজেলার নিত্যানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটি ওই গ্রামের ইজিবাইক চালক মিরাজ হোসেনের মেয়ে।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানিয়েছেন, বিকালে বাড়ির উঠানে রাখা বাবার ইজিবাইকে বসে তানহাসহ কয়েকজন শিশু খেলা করছিল। অসাবধানতাবশত গাড়ীতে রাখা চাবির মাধ্যমে স্টার্ট হয়ে পিছনের দিকে ইজিবাইকটি চলতে শুরু করে। এ সময় তানহা ইজিবাইক থেকে নেমে দৌড় দিলে চাকার নিচে চাপা পড়ে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ফারিহা জানান, শিশুটিকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অসিত কুমার রায় বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি জেনেছি। এখনো এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। নিহত শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর