ঢাকায় কর্মরত পটুয়াখালী জেলার সাংবাদিকদের সংগঠন পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ), ঢাকা-এর ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনের মাধ্যমে বাংলাভিশনের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল সভাপতি এবং এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ঢাকায় রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে শুক্রবার ফোরামের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
নতুন কমিটিতে বাংলাদেশের আলো পত্রিকার যুগ্ম-বার্তা সম্পাদক জওহার ইকবাল খান সহ-সভাপতি, দৈনিক এদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শহীদ রানা যুগ্ম সাধারণ সম্পাদক, দর্পণ প্রতিদিনের বার্তা সম্পাদক গণেশ চন্দ্র হাওলাদার অর্থ সম্পাদক, দেশ টিভির স্টাফ রিপোর্টার মো. তাইমুন ইসলাম রায়হান সাংগঠনিক সম্পাদক, দ্য ডেইলি কান্ট্রি টুডের সাব-এডিটর মো. আসাদুজ্জামান (সজীব) দপ্তর সম্পাদক এবং দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন প্রচার, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের মো. আরিফুল ইসলাম, দৈনিক এদিনের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ কামরুল হাসান (শিশির), দৈনিক সরেজমিনের স্টাফ রিপোর্টার রিপন হাওলাদার, অপরাধ চিত্র পত্রিকার নির্বাহী সম্পাদক আলমগীর হোসেন এবং চ্যানেল ওয়ানের ডেপুটি ইনপুট এডিটর শারমিন আজাদ।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মাওলানা মো. রুহুল আমিনের নেতৃত্বে নির্বাচন পরিচালনা করা হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আকন আবদুল মান্নান, ফোরকান আহমদ, মুহাম্মদ আনোয়ারুল হক ও তুহিন হাওলাদার। তারা নির্বাচন পরিচালনা শেষে ফলাফল ঘোষণা করেন।
এর আগে মো. শহিদুল ইসলাম রানার সভাপতিত্বে এবং সাইখুল ইসলাম উজ্জ্বলের সঞ্চালনায় সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।


