দিল্লি হাইকোর্ট ও বিমানবন্দরে বোমা হামলার হুমকি

দিল্লি হাইকোর্ট ও বিমানবন্দরে বোমা হামলার হুমকি
ছবি: এনডিটিভি
Advertisement
Advertisement

ভারতের রাজধানী দিল্লির হাইকোর্ট ও আন্তর্জাতিক বিমানবন্দরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। শুক্রবার এসব স্থানে হুমকি পাওয়ার পর গোটা রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ১৫ আগস্ট (শনিবার) ভারতের ৮০তম স্বাধীনতা দিবস ঘিরে এসব হামলার হুমকি পাঠানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দিল্লি হাইকোর্টে পাঠানো হুমকিবাহী ই-মেইলের শিরোনাম ছিল ‘দিল্লি হাইকোর্টে দুপুর ২টা ১১ মিনিটে বিস্ফোরণ

ই-মেইলটি খালিস্তানের নাম ব্যবহার করে পাঠানো হয়েছে। এতে হাইকোর্ট ছাড়াও দিল্লির বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে।

হুমকি পাওয়া অন্য স্থানগুলোর মধ্যে রয়েছে জামনগর হাউস, ঝান্ডেওয়ালান ভবন, সাকেত কার্যালয়, জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং দিল্লি ক্যান্টনমেন্টের মহকুমা ম্যাজিস্ট্রেটের কার্যালয়।

হুমকির পর সংশ্লিষ্ট স্থানে তল্লাশি ও তদন্ত শুরু করেছে নিরাপত্তা সংস্থাগুলো। তবে এখন পর্যন্ত তদন্তে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর