খালেদা জিয়ার মৃত্যুতে শাওন: ‘তিনি ছিলেন এ দেশের রাজনীতির এক শক্তিশালী অধ্যায়’

খালেদা জিয়ার মৃত্যুতে শাওন: ‘তিনি ছিলেন এ দেশের রাজনীতির এক শক্তিশালী অধ্যায়’
Advertisement
Advertisement

অভিনেত্রী, পরিচালক ও গায়িকা মেহের আফরোজ শাওন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন । সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে স্মরণ করেন।

শাওন তার লেখায় বলেন, নব্বইয়ের দশকে বেড়ে ওঠা প্রজন্ম হিসেবে খালেদা জিয়াকে তারা নানা ভালো-মন্দ অভিজ্ঞতার মধ্য দিয়ে দেখেছেন।

তবে ব্যক্তিগতভাবে তিনি সাবেক এই প্রধানমন্ত্রীকে মনে রাখতে চান ১৯৯১ থেকে ১৯৯৬ সালের শাসনামলের সফল নেতৃত্বের জন্য।

স্ট্যাটাসে মেহের আফরোজ শাওন লেখেন, নব্বই দশকে বেড়ে হওয়া আমাদের প্রজন্ম আপনাকে মনে রাখবে ভালো-মন্দ নানা কারণে। তবে আমি ১৯৯১ থেকে ১৯৯৬ সালের শাসনামলে সফল প্রধানমন্ত্রী হিসেবে আপনার কথা মনে রাখতে চাই।

আরও পড়ুন

শাওন আরও উল্লেখ করেন, বাংলাদেশে প্রথম নারী সরকারপ্রধান হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান নারী নেতৃত্বের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

শাওনের মতে, খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি ছিলেন এ দেশের রাজনীতির এক শক্তিশালী অধ্যায়।

স্ট্যাটাসের শেষাংশে শাওন বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে লেখেন, বাংলাদেশের প্রথম নারী সরকারপ্রধান বেগম খালেদা জিয়া, আপনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সংস্কৃতি ও বিনোদন জগতের অনেকেই গভীর শোক প্রকাশ করছেন। মেহের আফরোজ শাওনের এই স্মৃতিচারণ সেই শোকের সুরেই যুক্ত হলো, যেখানে ব্যক্তিগত অনুভূতির পাশাপাশি উঠে এসেছে ইতিহাসের মূল্যায়নও।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর