খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ হামিনের

খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ হামিনের
হামিন আহমেদ
Advertisement
Advertisement

রোববার (৮ মার্চ) জনপ্রিয় ব্যান্ড তারকা ও বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)’র সভাপতি হামিন আহমেদের জন্মদিন। আর এই বিশেষ দিনকে সামনে রেখে এ সময়ের অন্যতম জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ তে বিশেষ অতিথি হয়ে এসেছেন তিনি। মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ শনিবার (৭ মার্চ) রাত ৯টায় প্রচারিত হবে এক্সক্লুসিভ এই পডকাস্ট।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্টে হামিন আহমেদ বলেছেন, তার না বলা অনেক কথা। বিশেষ করে ছোট ভাই শাফিন আহমেদের মৃত্যু এবং তার আগে ঘটে যাওয়া বেশ কিছু বৈরী ঘটনা নিয়ে প্রথমবারের মত খোলাখুলি কথা বলেছেন হামিন আহমেদ। তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে স্মরণ করে না বলা অনেক স্মৃতিও শেয়ার করেছেন তিনি।

হামিন আহমেদের মা কিংবদন্তী নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগম মৃত্যুবরণ করেন ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর। সে সময় বেগম খালেদা জিয়া গিয়েছিলেন ফিরোজা বেগমের ইন্দিরা রোডের কালিন্দী অ্যাপার্টমেন্টের বাসায়। একজন কিংবদন্তী ফিরোজা বেগমকে কেন রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়নি, সেটি নিয়েও সে সময় ক্ষোভ প্রকাশ করেছিলেন বেগম খালেদা জিয়া। হামিন আহমেদ পডকাস্টে বলেছেন প্রয়াত আইয়ুব বাচ্চুর সাথে জমে থাকা বেশ কিছু না বলা স্মৃতি।

ওয়ারফেইজ ব্যান্ডের একুশে পদক এবং ‘মাইলস’-এর রাষ্ট্রীয় সম্মাননা নিয়েও নিজের অনুভূতি অকপটে বলেছেন তিনি। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর