কোটচাঁদপুরে ইটভাটার পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

কোটচাঁদপুরে ইটভাটার পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
নিহত কিশোরীর মরদেহ নিয়ে স্বজনের আহাজারি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর কলেজ এলাকার একটি ইটভাটার পুকুর থেকে নাসিমা খাতুন (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কিশোরী উপজেলার সাবদারপুর গ্রামের মৃত নাজমুল মীরের মেয়ে। গত রমজান মাস থেকে তাদের পরিবার কোটচাঁদপুর পৌর এলাকার সলেমানপুর গ্রামে বসবাস করছিল।

পুলিশ জানিয়েছে, বুধবার সকাল থেকে নিখোঁজ ছিল নাসিমা।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের ইকো ব্রিক্স নামের একটি ইট ভাটার পুকুরে এক কিশোরীর মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। প্রথমে মরদেহটির পরিচয় শনাক্ত করা না গেলেও পরে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বুধবার সকাল আনুমানিক ৯টা থেকে নিখোঁজ ছিল এই কিশোরী।

আরও পড়ুন

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

স্বজনদের দাবি, বুধবার সকালে বান্ধবীদের সাথে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় নাসিমা। এরপর আর সে বাড়ি ফেরেনি।

কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সায়েম ইউসুফ বলেন, প্রাথমিকভাবে কিশোরির মৃত্যুর কারণ জানা যায়নি। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর