কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হলেন আশিকুর রহমান

কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হলেন আশিকুর রহমান
পদে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

রোববার স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. আরিফুজ্জামান নেহা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’-এর ধারা ৯(৭) অনুযায়ী আশিকুর রহমান মাহমুদকে কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম নগরীর মুন্সেফবাড়ি এলাকার বাসিন্দা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর