‘ই আইকনিক ওয়ার্ল্ড কনটেস্ট’ চ্যাম্পিয়ন ডিআরএমসির ‘অরূপ-বিট’

‘ই আইকনিক ওয়ার্ল্ড কনটেস্ট’ চ্যাম্পিয়ন ডিআরএমসির ‘অরূপ-বিট’
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ১৬তম ‘ই আইকনিক ওয়ার্ল্ড কনটেস্ট’ এর মাধ্যমিক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের (ডিআরএমসি) ‘অরূপ-বিট’ দল।

এবারের প্রতিযোগিতার বিষয় ছিল এসডিজি ৩ বাস্তবায়নে ওয়েব অ্যাপ তৈরি। ‘অরূপ-বিট’ দলের তৈরি ওয়েব অ্যাপ ‘লাইট হাউজ’ শিক্ষার্থীদের অতিরিক্ত স্ক্রিন টাইম কমানো ও সুস্থ জীবনযাপনে সহায়তার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে। অ্যাপটির সঙ্গে শিক্ষার্থীদের স্ক্রিন থেকে দূরে রাখতে একটি এআই-নির্ভর হার্ডওয়্যার ব্যবহারের ধারণাও যুক্ত করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৩৭টি দেশ থেকে ২৪২টি প্রজেক্ট জমা পড়ে। এর মধ্যে ১০টি প্রজেক্ট চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়।

ফাইনালে তিনটি কোরিয়ান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও স্যামসাংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলীর মূল্যায়নে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশি দলটি।

দলের প্রশিক্ষক ছিলেন ডিআরএমসির আইসিটি বিভাগের প্রভাষক সৈয়দ মাহবুব হাসান আমিরী। দলের সদস্য মো. শফিউল আলম সিদ্দিকী শ্রেষ্ঠ ও অরণ্য আবীর খান প্রাপ্য।

‘লাইট হাউজ’ ওয়েব অ্যাপটি বর্তমানে arupbit.com-এ পাওয়া যাচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর