হাম উপসর্গে আরও ২ মৃত্যু, নতুন রোগী ১৩১৬

হাম উপসর্গে আরও ২ মৃত্যু, নতুন রোগী ১৩১৬
ছবি: মাহমুদ জামান অভি/টাইমস
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৩১৬ জনের। পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ৭৫ জনের। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের ৩০ অক্টোবরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৯৭ জন শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে ২৫৯ জন, সিলেটে ১৩৯ জন, বরিশালে ১৩০ জন, খুলনায় ১১৪ জন, ময়মনসিংহে ১০৪ জন, রাজশাহীতে ৪৪ জন ও রংপুরে ২৯ জন শনাক্ত হয়েছেন।

একই সময়ে হামের উপসর্গ নিয়ে সিলেট ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। পরীক্ষায় নতুন করে হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৩৬ জনের, খুলনায় ২৭ জনের ও রংপুরে ১২ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন মোট ২ লাখ ২৭ হাজার ৬৭৩ জন। তাদের মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৩ হাজার ৭৭০ জনের।

এই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৪৬ জন। নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের।

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২ হাজার ৬৩৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৩৯৯ জন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad