হবিগঞ্জে ভোটকেন্দ্রে আগুন

হবিগঞ্জে ভোটকেন্দ্রে আগুন
Advertisement
Advertisement

সিলেটের হবিগঞ্জে একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে জেলার বানিয়াচং উপজেলার সুনারু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আগুন দেওয়া হয়।

এতে ভোটকেন্দ্রের একটি দরজা আংশিক ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে। আগুনের বিষয়টি জানতে পেরে পুলিশ, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মাহমুদা বেগম সাথী জানান, ভোট কেন্দ্রের একটি কক্ষে দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করলেও তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে, হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ দাবি করে জেলা রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দিয়েছে জামায়েত ইসলামী। বুধবার সকালে হবিগঞ্জ-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কাজী মহসিন আহমেদের নির্বাচনী এজেন্ট মোহাম্মদ হারুন আনুষ্ঠানিকভাবে অভিযোগ জমা দেন।

অভিযোগে বলা হয়, নির্বাচনের দিন এসব কেন্দ্রে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এসব কেন্দ্রে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবিও জানায় জামায়াত প্রার্থীর নেতাকর্মীরা।

এসময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, ‘আমরা আগেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করেছি। তারপরও অভিযোগের প্রেক্ষিতে উল্লেখিত কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad