অপ্রতীম হত্যাকাণ্ড/ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত অভিযুক্তরা

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত অভিযুক্তরা
ছবি:সংগৃহীত
Advertisement
Advertisement

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা চারজনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন সাইফুল ইসলাম তুহিন, মোজাম্মেল হোসেন ফাহাদ, মো. কামরুল হাসান ও সিয়াম।

কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাইমুল হক রিংকু জানিয়েছেন, চাঞ্চল্যকর অপ্রতীম হত্যা মামলায় আসামিদের আদালতে হাজির করা হয়েছে এবং তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছেন।

নিয়ম অনুযায়ী ম্যাজিস্ট্রেট তাদের ভাবতে তিন ঘণ্টা সময় দিয়েছেন। পরে জবানবন্দি রেকর্ড করা হবে। এটি একটি অত্যন্ত রোমহর্ষক ও হৃদয়বিদারক হত্যাকাণ্ড যা সারা দেশকে নাড়া দিয়েছে।

আসামিরা আইনি সহায়তা পাওয়ার অধিকার রাখলেও এখন পর্যন্ত কুমিল্লা বারের কোনো আইনজীবী তাদের পক্ষে বা বিপক্ষে কোনো ওকালতনামা বা দরখাস্ত দেননি। এ বিষয়ে তারা সবসময় সচেতন রয়েছেন। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই নৃশংস হত্যাকাণ্ডের সর্ব্বোচ্চ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ আগে জেলা পুলিশের সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৮ সেপ্টেম্বর বেলা ৩টা ১৫ মিনিটে সাইফুল ইসলাম তুহিন অপ্রতীমকে সঙ্গে নিয়ে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি নির্জন জঙ্গলে নিয়ে যায়। অপ্রতীমের ব্যবহৃত আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে সুকৌশলে সেখানে নেওয়া হয়েছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad