স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় আত্মসমর্পণ জাহের আলভীর

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় আত্মসমর্পণ জাহের আলভীর
Advertisement
Advertisement

স্ত্রী আফরা ইবনাত ইকরাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন অভিনেতা জাহের আলভী।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বলেন, আত্মসমর্পণের পর জাহের আলভীর পক্ষে জামিন আবেদন করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে আফরা ইবনাত ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে বাসার মালিক ও স্বজনেরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার দিন রাতে ইকরার বাবা কবির হায়াত খান মিরপুর মডেল থানায় মামলা করেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে তার মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এ ঘটনায় জাহের আলভীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়।

২০১০ সালে বিয়ে করেন জাহের আলভী ও ইকরা। তাদের একটি ছেলে সন্তান রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad