সিলেটে ‘ইট দিয়ে পিটিয়ে’ মাজারের খাদেমকে হত্যা

সিলেটে ‘ইট দিয়ে পিটিয়ে’ মাজারের খাদেমকে হত্যা
Advertisement
Advertisement

সিলেটের শাহপরান এলাকার পীরেরবাজার এলাকায়  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ‘ইট দিয়ে পিটিয়ে’ হজরত শাহ সুন্দর মাজারের এক খাদেমকে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বুধবার সন্ধ্যায় গুরুতর আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।

স্থানীয়রা জানিয়েছে, নিহত আব্দুর রহমান (৬৫) খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

পুলিশ জানিয়েছে, বুধবার বিকালে সড়কের পাশে প্রস্রাব করছিলেন সুমন নামের (৩০) এক ব্যক্তি। এতে আব্দুর রহমান বাধা দেন। এ নিয়ে তর্কতর্কির এক পর্যায়ে আব্দুর রহমানের ছেলে সুমন জড়িত হলে সংষর্ষ শুরু হলে সুমন ইট দিয়ে আব্দুর রহমানের মাথায় আঘাত করেন।

আরও পড়ুন

এদিকে, আব্দুর রহমানকে আঘাতের পর অভিযুক্ত সুমন আহমদও আহত হয়ে ওসমানী হাসপাতালে ভর্তি হন। পরে সেখান থেকে কোনো একসময় পালিয়ে যান। তিনি ‘ডাকাত’ শাহজাহান সার্জনের ছেলে।

সিলেট মেট্রেপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘তুচ্ছ ঘটনায় এ ঘটনা ঘটেছে। আব্দুর রহমান ও সুমন আহত হয়ে বুধবার রাতে ওসমানী হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে আব্দুর রহমান বৃহস্পতিবার সকালে মারা যান। আর সুমন হাসপাতাল থেকে পালিয়ে গেছেন।’

তিনি জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সন্ধ্যার পর জানাজা শেষে তাকে দাফন করা হয়। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস ন্যাশনাল
টাইমস ন্যাশনাল

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর