সালাহউদ্দিনকে নিয়ে ‘কটূক্তি’, চকরিয়ায় এনসিপির মঞ্চ ভাঙচুর

সালাহউদ্দিনকে নিয়ে ‘কটূক্তি’, চকরিয়ায় এনসিপির মঞ্চ ভাঙচুর
চকরিয়ায় এনসিপির মঞ্চ ভাঙচুর। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের চকরিয়া পৌর এলাকার জনতা টাওয়ারের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভামঞ্চ ভাঙচুর ও দখল করে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

শনিবার বিকালে এই ঘটনা ঘটে। বেলা ৩টায় ট্রাকের ওপর স্থাপিত এই সভামঞ্চে এনসিপি সভাপতি নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের বক্তব্য দেয়ার কথা ছিল। কিন্তু তারা সভামঞ্চে পৌঁছানোর আগেই বিএনপির নেতাকর্মীরা সভামঞ্চটি ভাঙচুর করেন। পরে সমাবেশস্থল নিজেদের দখলে নিয়ে নেন। চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হকের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী এ ঘটনা ঘটান বলে জানা গেছে।

সূত্র জানায়, কক্সবাজার শহরে এনসিপির প্রধান সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারীর একটি বক্তব্যকে ঘিরে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের পাবলিক লাইব্রেরি মাঠে এনসিপির জনসভা চলাকালে সঞ্চালনা করছিলেন নাছির উদ্দিন পাটোয়ারী। সঞ্চালনাকালে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজারের সন্তান সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করে বলেন, ‘শিলং থেকে নাকি একজন গডফাদার এসেছে’!

তার এই বক্তব্যটি দ্রুত নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং বিএনপি নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারই রেশ ধরে চকরিয়ায় এনসিপির নির্ধারিত সভামঞ্চটি ভাঙচুর করা হয়।

ওই সময় পুলিশ এসে উশৃঙ্খল নেতাকর্মীদের ধাওয়া করলেও কিছুক্ষণ পর আবারও তারা ফিরে আসেন। এবার তারা ট্রাকে স্থাপিত সভামঞ্চটি নিজেদের দখলে নেন।

অন্যদিকে এনসিপির সভামঞ্চের আশেপাশে সেনাবাহিনী ও পুলিশ অবস্থান নিয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad