সাভারে মাথায় গুলি করে যুবক হত্যা

সাভারে মাথায় গুলি করে যুবক হত্যা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সাভার পৌরসভার ব্যাংক কলোনী এলাকায় শাহীন (২৬) নামে এক যুবককে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেন সংলগ্ন স্থানে প্রকাশ্যে এ হত্যার ঘটনা ঘটে।

ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজের সূত্র ধরে সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ।

স্থানীয়রা জানান, নিহত শাহীন সাভারের বলিয়ারপুর এলাকার কবির হোসেনের ছেলে। তিনি রেডিও কলোনী এলাকায় ভাড়া থাকেন এবং স্থানীয় বরুনের গাড়ির গ্যারেজে রংমিস্ত্রী হিসাবে কাজ করতেন।

আরও পড়ুন

শাহিনের খুনের সংবাদ শুনে হৃদরোগে আক্রান্ত হয়েছেন গ্যারেজ মালিক বরুন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ব্যাংক কলোনীর শাখা সড়ক দিয়ে শাহীন ও সাদা শার্ট পরিহিত এক ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন। এক পর্যায়ে সাদা শার্ট পরিহিত ওই ব্যক্তি শাহীনের মাথায় গুলি করে পালিয়ে যান। গুলিবিদ্ধ শাহীন মাটিতে লুটিয়ে পড়েন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল শেষে বিস্তারিত বলা যাবে। হত্যাকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad