‘শেখ হাসিনার সন্তানদের পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করা হবে’

‘শেখ হাসিনার সন্তানদের পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করা হবে’
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

শেখ হাসিনার সন্তানদের পুনর্বাসনের চেষ্টা করা হলে তা রক্ত দিয়ে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, রক্ত দিয়ে হলেও ১১ দলীয় জোটসহ দেশের জনগণ এই চেষ্টা প্রতিহত করবে।

শনিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইঘর এলাকায় খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর আয়োজিত এক সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি।

সম্প্রতি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একটি বক্তব্যের দিকে ইঙ্গিত করে আসিফ মাহমুদ বলেন, ‘একটি রাজনৈতিক দলের প্রধান বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন- জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা ফিরে আসবে। এর অর্থ- তিনি শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফিরিয়ে এনে পুনর্বাসনের চেষ্টা করছেন।’

এর আগে শুক্রবার রয়টার্সের এক সাক্ষাৎকারে শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কি না- এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘যদি কাউকে মানুষ গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারও রাজনীতি করার অধিকার রয়েছে।’

মূলত তার এই জবাবেরই প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ।

আরও পড়ুন

২৪-এর ৫ আগস্ট হাজারও ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘যদি শেখ হাসিনাকে দেশ ছাড়া করতে পারি তাহলে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ১১ দলীয় জোটের নির্বাচিত হওয়া কোন বিষয় না’

বিএনপির এক প্রার্থীর সমালোচনা করে এনসিপির মুখপাত্র বলেন, ‘একটি রাজনৈতিক দল বলতে শুরু করেছে- ১২ তারিখের আগ পর্যন্ত কোনো চাঁদাবাজি করা যাবে না। ওই দলের নেতাকর্মীরা ক্ষুধার্ত শকুনের মতো অপেক্ষায় আছে। তারা ক্ষমতায় এলে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠবে।’

সমাবেশে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ‘গত ১৭ বছরের শোষণ, দুঃশাসন, গুম, খুন ও বঞ্চনার বিরুদ্ধে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশ থেকে দুটি “ভূত” তাড়াতে হবে- একটি সন্ত্রাস ও চাঁদাবাজির ভূত, অপরটি দুর্নীতি ও বিদেশে টাকা পাচারের ভূত।’

বিগত ১৫ বছরের শাসনামলে দিনের ভোট রাতে করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল অভিযোগ করে তিনি জানান, জনগণ অধীর আগ্রহে ১২ ফেব্রুয়ারি ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে।

মামুনুল জানান, জোটের প্রার্থী যেখানে বেশি জনপ্রিয়, সেখানে সবাই ঐক্যবদ্ধভাবে সেই প্রার্থীর পক্ষে কাজ করবে। এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জ ৪ আসনে খেলাফত মজলিসের প্রার্থী আনোয়ার হোসেনকে প্রত্যাহার করে এনসিপি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমিনকে এবং নারায়ণগঞ্জ ৩ আসনে জামায়াতে ইসলামীর ইকবাল হোসেনকে ১১ দলীয় জোটের একক প্রার্থী ঘোষণা করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর