শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের বাধা, হাতাহাতি

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের বাধা, হাতাহাতি
Advertisement
Advertisement

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভে বাধা দিয়েছে পুলিশ।

এসময় পুলিশের সঙ্গে তাদের বাগ্‌বিতন্ডা  হয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনাও ঘটে। পুলিশকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয় শিক্ষার্থীরা।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় বিক্ষোভ করে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বন্যা পরিস্থিতি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া এবং শিক্ষামন্ত্রীর বক্তব্যের জন্য তাদের এই বিক্ষোভ সমাবেশ। সমাবেশে শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, ফার্মের মুরগী’, ‘দফা এক দাবি এক মিলনের পদত্যাগ’ স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুন

এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাঠে অতিরিক্ত পুলিশ রয়েছেন।

বিক্ষোভরত শিক্ষার্থীরা সায়েন্সল্যাব পুলিশ বক্সের সামনে অবস্থান নিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। ফলে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুষ্ঠান থাকায় নিরাপত্তাজনিত কারণে ঢাবি এলাকায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর