চট্টগ্রাম-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সরোয়ার আলমগীরকে (চট্টগ্রাম-২ আসন) শপথবাক্য পাঠ করিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিবের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
আরও পড়ুন: চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ-১৪৮ এর তৃতীয় তফসিল ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথ পাঠ করান।

শপথগ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে রক্ষিত শপথ বইয়ে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী, অর্থ মন্ত্রী, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও অন্যান্য হুইপবৃন্দ এবং সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


