শনিবার ব্যাংক খোলা

শনিবার ব্যাংক খোলা
Advertisement
Advertisement

সাপ্তাহিক ছুটির দিন আগামী শনিবার সারা দেশে সকল তফসিলি ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচন কমিশনের (ইসি) চিঠি পেয়ে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত এল।

বুধবার সকল ব্যাংকে পাঠানো সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের জামানত এবং ভোটার তালিকার সিডি ক্রয়ের অর্থ ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমাদানের সুবিধার্থে আগামী ২৭ ডিসেম্বর শনিবার তফসিলি ব্যাংকের সকল শাখা খোলা থাকবে।’

এর আগে আগামী শনিবার ব্যাংক খোলা রাখতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার খ্রীস্টিয় ধর্মালম্বীদের বড় দিন উপলক্ষে সরকারি ছুটি। এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ। ঘোষিত তফসিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর।

আরও পড়ুন

পরপর তিন দিন ব্যাংক বন্ধ থাকলে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দিতে সমস্যা হবে এমন পর্যবেক্ষণ দিয়ে চিঠি দিয়েছিল ইসি।

তৈরি পোশাক খাতের কর্মীদের বেতন-ভাতা পরিশোধ, পশুর হাটে বিক্রেতাদের অর্থ জমা রাখতে দুই ঈদের সময় ও বিশেষ প্রয়োজনে ছুটির দিনে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিতে পারে বাংলাদেশ ব্যাংক।

সে সেক্ষেত্রে শাখার প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে ও ছুটির দিনে কাজ করা কর্মীদের বেতনের আনুপাতিক হারে অতিরিক্ত অর্থ দেওয়ার একটি নীতিমালা রয়েছে বাংলাদেশ ব্যাংকের। তফসিলি ব্যাংক খোলা থাকায় বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সেকশন ও আইটি বিভাগও খোলা রাখা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর