মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত

মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত
লক্ষ্মীপুর সদর হাসপাতাল। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় হোসেন মিয়া (৫০) নামক এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় তার ছেলে সাইফুল ইসলামও গুরুতর আহত হন। রোববার রাতে সদর উপজেলার কাজিরদিঘীর বাজারে এ ঘটনা ঘটে।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। গুরুতর আহত ছেলে সাইফুল ইসলামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হোসেন মিয়া কাজিরদিঘীর পাড় এলাকার সুলতান আহমেদ ভূইয়ার ছেলে। তিনি কাজির দিঘীর পাড় বাজারে দর্জির কাজ করতেন। আর ছেলে একই বাজারে ওষুধের ফার্মেসীর ব্যবসা করেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, ১৮ অক্টোবর দুপুরে সাইফুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেলটি একই বাড়ির শাকিল হোসেন কিছুক্ষণের জন্য নেন। এরপর মোটরসাইকেলটি দেবেন, দিচ্ছেন বলে ১৩দিন ধরে আর ফেরত দেননি তিনি। রোববার সন্ধ্যার পর সাইফুল ইসলাম তার বাবা হোসেন মিয়াসহ কয়েকজন মিলে মোটরসাইকেল আনতে কাজিরদিঘীর পাড় বাজারে শাকিলের কাছে যায়। এ সময় শাকিল হোসেন মোটরসাইকেলটি ফেরত দেওয়া নিয়ে টাল-বাহানা শুরু করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ-বিতণ্ডার এক পর্যায়ে শাকিল হোসেন ও বিপ্লবসহ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। এতে হোসেন মিয়া ও তার ছেলে সাইফুল ইসলাম গুরুতর আহত হন। আহত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক হোসেন মিয়াকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad