রাজধানীর মিরপুর-৬ এলাকায় অবস্থিত সরকারি অফিসার্স কোয়ার্টারের একটি ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার রাতে ভবনটির বেজমেন্টে থাকা একটি গাড়ির সিলিন্ডার থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাফিয়াল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই প্রথমে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
পরবর্তীতে আগুনের তীব্রতা বিবেচনায় আরও ৪টি ইউনিট তাদের সঙ্গে যুক্ত হয়, যোগ করেন তিনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।


