ময়মনসিংহে ২৪ হাজার লিটার জ্বালানি উদ্ধার, ২ লাখ টাকা জরিমানা 

ময়মনসিংহে ২৪ হাজার লিটার জ্বালানি উদ্ধার, ২ লাখ টাকা জরিমানা 
ফুলপুরে ‘মেসার্স পপি ট্রেডার্স’ নামের একটি মিনি ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে মজুত করা ২৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ময়মনসিংহের ফুলপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ২৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে পৌরসভার আমুয়াকান্দা পয়ারী রোডের কাড়াহা মোড় এলাকার ‘মেসার্স পপি ট্রেডার্স’ নামের একটি মিনি ফিলিং স্টেশন থেকে এ জ্বালানি উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসানসহ থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্টেশনটির আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে রাখা হচ্ছিল। অভিযানে ১৯ হাজার ৫০০ লিটার ডিজেল ও ৪ হাজার ৫০০ লিটার পেট্রল উদ্ধার করা হয়। বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে মালিক হাবিবুর রহমানকে দুই লাখ টাকা জরিমানা করেন।

আরও পড়ুন

অভিযোগ রয়েছে, প্রায় এক মাস আগে এসব জ্বালানি মজুত করে স্টেশনটি বন্ধ রাখা হয়। এতে স্থানীয় বাজারে জ্বালানির কৃত্রিম সংকট সৃষ্টি হয় এবং ভোক্তারা ভোগান্তিতে পড়েন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা বলেন, অবৈধভাবে জ্বালানি মজুত করে বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা বরদাশত করা হবে না। উদ্ধার করা জ্বালানি জনস্বার্থে অন্যান্য চালু ফিলিং স্টেশনের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হবে।

তিনি আরও জানান, জনস্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad