মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
নিহত গিয়াসের বাড়িতে স্বজনদের আহাজারি
Advertisement
Advertisement

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় গিয়াস হাওলাদার (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে কুয়ালালামপুর শহরে এ দুর্ঘটনা ঘটে। পরদিন তার পরিবার এ দুর্ঘটনার খবর জানতে পারে।

নিহত গিয়াসের বাড়ি শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা গ্রামের মৃত ওহাব হাওলাদারের ছেলে। পাঁচ ভাই, দুই বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন।

জানা গেছে, কুয়ালালামপুরে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন গিয়াস হাওলাদার। পথে এ সময় পেছন থেকে একটি মালবাহী ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবার জানিয়েছে, গিয়াস জীবিকার তাগিদে গত ১০ বছর আগে মালয়েশিয়ায় যান। সেখানে তিনি একটি কাপড়ের কারখানাও তৈরি করেছেন। মাঝে মাঝে তিনি দেশে আসতেন। আগামী মাসেও তিনি দেশে ফেরার জন্য আগাম বিমানের টিকিট কেটেছিলেন। দেশে ফিরে পারিবারিকভাবে তার বিয়ের কথাবার্তা চূড়ান্ত হওয়ার কথা ছিল।

স্বজনরা গিয়াসের মরদেহ দ্রুত দেশে এনে দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, ‘পরিবারের পক্ষে যদি সহযোগিতা চাওয়া হয় তাহলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর