মানুষ অন্যকে ফাঁকি দিলেও নিজেকে দিতে পারে না: শিক্ষা উপদেষ্টা

মানুষ অন্যকে ফাঁকি দিলেও নিজেকে দিতে পারে না: শিক্ষা উপদেষ্টা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘মানুষের জীবনে স্বার্থকতা একটাই, সেটি হলো মৃত্যুর আগে তিনি তার দায়িত্ব কতটুকু পালন করেছেন। মানুষ অন্যকে ফাঁকি দিলেও নিজেকে ফাঁকি দিতে পারেন না।’

শনিবার রাতে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন’ বিষয়ক এক মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

সাতক্ষীরার সিলভার জুবিলী প্রাথমিক বিদ্যালয়ের লেখাপড়ার মান যথেষ্ট উন্নত জানিয়ে উপদেষ্টা বলেন, ‘প্রাথমিক শিক্ষা পরিবারের যতটুকু সম্পদ ও শক্তি রয়েছে তা পুরোপুরি কাজে লাগাতে পারলে প্রধান যে টার্গেট “শিক্ষার্থীদের সক্ষমতা গড়ে তোলা” সেটা সম্ভব হবে।’

এ সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিকতা আর নিষ্ঠার সঙ্গে কাজ করার পরামর্শ দেন তিনি।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, বর্তমান সভাপতি আবুল কাসেম প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad