মন্ত্রিসভার ১০ জনের বাবা-মা ছিলেন মন্ত্রী-উপদেষ্টা

মন্ত্রিসভার ১০ জনের বাবা-মা ছিলেন মন্ত্রী-উপদেষ্টা
Advertisement
Advertisement

বিএনপির নবগঠিত মন্ত্রিসভায় স্থান পাওয়া নয়জনের পিতা বিভিন্ন সময় বাংলাদেশের মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টা ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ এই সংখ্যা ১০ জন।

এবারের মন্ত্রিসভায় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মানিকগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত আফরোজা খানম রীতা। তার পিতা বিশিষ্ট শিল্পপতি হারুনুর রশিদ মুন্নু ছিলেন ২০০১ সালে বিএনপি সরকারের মন্ত্রী। তবে তার কোন দপ্তর ছিলনা।

নাটোর-১ আসন থেকে নির্বাচিত ফারজানা শারমীন পুতুল এবার মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন। তার পিতা ফজলুর রহমান পটল ১৯৯১ এবং ২০০১ সালের বিএনপি দুই বারের সরকারেই প্রতিমন্ত্রী ছিলেন।

সিরাজগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত ডা. এম এ মুহিতকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। তার পিতা বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. এম এ মতিন ছিলেন এরশাদ সরকারের উপ-প্রধানমন্ত্রী।

বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত এবার যশোর-৩ আসন থেকে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ। তার পিতা তরিকুল ইসলাম ছিলেন ১৯৯১ ও ২০০১ সালে বিএনপির দুই দফা সরকারের মন্ত্রী।

আরও পড়ুন

ঢাকা-৬ আসনে নির্বাচিত ইশরাক হোসেনকে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব। তারা বাবা সাদেক হোসেন খোকা ছিলেন ১৯৯১ সালের বিএনপি সরকারের প্রতিমন্ত্রী ও ২০০১ সালের সরকারে পূর্ণমন্ত্রী। একই সাথে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রও ছিলেন সাদেক হোসেন খোকা।

ফরিদপুর-৩ আসনে নির্বাচিত সংসদ সদস্য শামা ওবায়েদ পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। তার বাবা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কে এম ওবায়েদুর রহমান ছিলেন বঙ্গবন্ধু, খন্দকার মোশতাক ও জিয়াউর রহমান সরকারের মন্ত্রিসভার সদস্য।

পিরোজপুর-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন আহাম্মদ সোহেল মঞ্জুর। তিনি পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। তার বাবা নুরুল ইসলাম মঞ্জুর ছিলেন বঙ্গবন্ধু ও খন্দকার মোশতাক সরকারের মন্ত্রিসভার সদস্য।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম-৫ আসন থেকে নির্বাচিত মীর মোহাম্মদ হেলালউদ্দিন। তারা বাবা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন ছিলেন ২০০১ সালে বিএনপি সরকারের মন্ত্রিসভার সদস্য।

এছাড়া ময়মনসিংহ-৯ আসন থেকে নির্বাচিত ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তার বাবা আনোয়ারুল হোসেন খান চৌধুরী ছিলেন জিয়াউর রহমানের উপদেষ্টা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর