মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এম সিরাজ উদ্দিন

মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এম সিরাজ উদ্দিন
এম সিরাজ উদ্দিন মিয়া। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মন্ত্রিপরিষদ সচিব হিসেবে এম সিরাজ উদ্দিন মিয়াকে দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার রাতে সিনিয়র সহকারী সচিব জেতী প্রু সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এম সিরাজ উদ্দিন মিয়া বর্তমানে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব তিনি অতিরিক্ত হিসেবে পালন করবেন।

এর আগে, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিল করে সরকার। শনিবার তার চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর