ভোলায় অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক

ভোলায় অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

ভোলার চরফ্যাশনে অভিযান চালিয়ে অবৈধ আর্টিসানাল ফাইবার ট্রলিং বোটসহ ১৪ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বোট থেকে চারটি ট্রলিং জালসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বুধবার রাত ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চরফ্যাশন উপজেলার আহমেদপুরের মায়া ব্রিজ এলাকায় এ অভিযান চালায় কোস্ট গার্ডের চরমানিকা আউটপোস্ট। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোটটি জব্দ করা হয়।

পরে বোটে তল্লাশি চালিয়ে চারটি ট্রলিং জাল, দুটি উইংস, একটি ডেরিক, দুটি ট্রলডোরসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ১৪ জেলেকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন আনোয়ার হোসেন (৪০), মো. ইসলাম (৪০), মোহাম্মদ জামাল উদ্দিন (৩৫), মনির হোসেন (৩০), সবুজ (৩৫), মো. রাসেল (৩০), দিল মোহাম্মদ, মো. ইয়াসিন, মো. বশির (৩৫), মো. সিরাজ (৬০), পলাশ চন্দ্র সমাজদার (৪০), চিত্র রঞ্জন দাস (৬২), মো. হেলাল (১৭) ও মো. রিফাত (১৬)।

আরও পড়ুন

আটক ব্যক্তিদের মধ্যে ১০ জন ভোলার লালমোহন, চরফ্যাশন ও দুলারহাট এলাকার বাসিন্দা। দুজন বরিশালের বাকেরগঞ্জ এবং দুজন পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা।

জব্দ করা বোট, জাল ও সরঞ্জামসহ আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad