নিহত পোশাকশ্রমিকের পরিবারকে প্রধানমন্ত্রীর এক লাখ টাকা সহায়তা

নিহত পোশাকশ্রমিকের পরিবারকে প্রধানমন্ত্রীর এক লাখ টাকা সহায়তা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিহত পোশাকশ্রমিক তৌফিক হোসেনের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক লাখ টাকা সহায়তা তুলে দেওয়া হচ্ছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement
গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় নিহত তৌফিক হোসেনের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার বিকাল ৫টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় তৌফিকের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। সেখানে তিনি নিহতের স্ত্রী সেতু মনি, ভাই হারুন উর রশিদসহ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সমবেদনা জানান।

পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিবারের হাতে এক লাখ টাকা আর্থিক সহায়তা তুলে দেন তিনি।

এ সময় মুঠোফোনে ভিডিও কলের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সব সময় পাশে থাকার অঙ্গীকার করেন।

মন্ত্রী সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার কথা জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল হক জাহিদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad