ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখন থেকেই কাজ করতে হবে: পানি সম্পদমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখন থেকেই কাজ করতে হবে: পানি সম্পদমন্ত্রী
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখন থেকেই চিন্তা করে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘শুধু নিজের জন্য চিন্তা করলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সম্মান ও শ্রদ্ধা করবে না।’

শনিবার সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে স্কাউট সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, শিক্ষার সঙ্গে শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার বিষয়টি জড়িত। শুধু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলেই হবে না, শিক্ষা মানুষের চিন্তাশক্তিকে বিকশিত করে এবং সত্য-মিথ্যার পার্থক্য বুঝতে শেখায়। মানবিক কল্যাণে কী করতে হবে, শিক্ষার মাধ্যমে সেটিও জানা যায়। নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে উঠতে পারে।

তিনি বলেন, ‘তাই শিক্ষার পাশাপাশি চরিত্র ও নৈতিকতাকে গুরুত্ব দিতে হবে। স্কাউটের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা ও নৈতিকতার প্রতি গুরুত্ব দিতে হবে। সমাজের সব জায়গায় স্কাউটের কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া উচিত।’

রাজনীতির বাইরে সামাজিক, ধর্মীয়, খেলাধুলা ও মানবিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বর্তমানে মাদকের বিস্তার বেড়েছে। তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে কীভাবে রক্ষা করা যায়, সেটিই এখন গুরুত্বপূর্ণ বিষয়।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবু তারেক, সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইউসুফ, সাবেক অধ্যক্ষ মুহাম্মদ মঞ্জুরুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, সাবেক অধ্যক্ষ মো. মাঈন উদ্দিন পাঠানসহ অনেকে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad