ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪
সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ট্রাকের ধাক্কায় সুবল চন্দ্র দাস (৫৫) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ চারজন আহত হয়েছেন।

সোমবার ভোরে উপজেলার খড়মপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুবল চন্দ্র দাস উপজেলার দুর্গাপুর এলাকার মৃত হিরালাল চন্দ্র দাসের ছেলে। পৌর শহরের সড়কবাজার এলাকায় তার একটি লন্ড্রি দোকান ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার ভোরে ঢাকা থেকে ট্রেনে আখাউড়া রেলওয়ে স্টেশনে পৌঁছান সুবল চন্দ্র দাস। সেখান থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তিনি। পথে খড়মপুর বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালকসহ যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই সুবল চন্দ্র দাসের মৃত্যু হয়।

এ ঘটনায় অটোরিকশার চালকসহ চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি জব্দ করে। ট্রাকচালক কাউসার মিয়াকে আটক করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad