‘বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিশ্রুতির বাস্তবায়ন চান নাহিদ

‘বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিশ্রুতির বাস্তবায়ন চান নাহিদ
জাতীয় যুবশক্তি আয়োজিত সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বৈষম্যহীন বাংলাদেশের প্রতিশ্রুতির বাস্তবায়ন না হলে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেতে পারবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি, যে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছি, অন্তর্বর্তী সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, যে শহীদের রক্তের ওপর দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই প্রতিশ্রুতি আদায় না করে সরকার যেতে পারবে না। প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না।’

মঙ্গলবার বিকালে রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুবশক্তি আয়োজিত এক সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ ব্যাপারে ছাড় না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা গণঅভ্যুত্থানের পরে জাতীয় ঐক্যের স্বার্থে, বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে, গত এক বছর ধরে গণঅভ্যুত্থানের শক্তি, বৈষম্যবিরোধী শক্তি ও জাতীয় নাগরিক পার্টি বারবার ছাড় দিয়েছে। কিন্তু ছাড় দিতে দিতে আমরা শেষ প্রান্তে এসেছি। আমরা এবার ছাড় দেব না। আমরা এবার আদায় করে নেব।’

নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা নির্বাচন চাই। নির্বাচন গণতন্ত্র ভোটাধিকারের জন্যই আমাদের লড়াই ছিল। আমরা এও বলেছি পরিবর্তনের মধ্য দিয়েই বাংলাদেশকে যেতে হবে। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হচ্ছে স্থিতিশীলতা। জাতীয় ঐক্য ধরে রাখা।’

আরও পড়ুন

যদি রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে, দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয়, তাহলে আরেকটি ১/১১ আসবে।’

জুলাই সনদ প্রসঙ্গে এই নেতা বলেন, ‘গত এক বছর ছাড় দিয়েছি। জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি। জুলাই সনদে কোনো ছাড় হবে না। এক পারসেন্ট ছাড়ও জুলাই সনদে দেওয়া হবে না।’

নাহিদ ইসলাম বলেন, ‘যে মৌলিক সংস্কারের রূপরেখা জনগণের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, যেই নতুন বন্দোবস্তের কথা আমরা বলেছি যেখানে গণতন্ত্র নিশ্চিত হবে। স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না। রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলব।’

এ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর