বিদ্যুৎ সাশ্রয়ে বদলে গেল নিউজিল্যান্ড সিরিজের সূচি

বিদ্যুৎ সাশ্রয়ে বদলে গেল নিউজিল্যান্ড সিরিজের সূচি
২০২৩ সালের পর আবার বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঘোষণাটা এসেছিল আগেই। বুধবার বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল বৈঠক শেষে জানিয়েছিলেন, বিদ্যুৎ সাশ্রয়ে এগিয়ে আনা হবে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ শুরুর সময়। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, দুই সিরিজের ম্যাচ শুরুর সময় যথাক্রমে এগিয়ে এসেছে দুই ও চার ঘণ্টা করে। 

আগামী ১৭ এপ্রিল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। আগের সূচি অনুযায়ী ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টায়। যেহেতু দিবারাত্রির ম্যাচ, তাই বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ওয়ানডে সিরিজের সব ম্যাচ শুরু হবে সকাল ১১টায়। মাঝে ৩০ মিনিটের ইনিংস বিরতিসহ ম্যাচ শেষ করার বেধে দেয়া সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিট। 

ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ মিরপুরে অনুষ্ঠিত হলেও শেষ ম্যাচ ও টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের ভেন্যু চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম। সন্ধ্যা ৬টায় টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও পরিবর্তিত সূচিতে শুরু হবে দুপুর ২টায়। 

ম্যাচের সূচি বদলের কারণ হিসেবে বুধবার তামিম বলেন, ‘আমাদের বাংলাদেশ সরকার এনকারেজ করছে যে আমরা যতটুকু ইলেকট্রিসিটি সেভ করে যতটুকু হেল্প করতে পারি। এসব চিন্তা মাথায় রেখে আমাদের নিউজিল্যান্ডের ম্যাচের টাইমিং আমরা চেঞ্জ করছি। আমরা যতটুকু পারব মিনিমাম আন্ডার লাইটে খেলার চেষ্টা করব।’

তখন ম্যাচ শুরুর সময় বদলের আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ইংগিত দিয়েছিলেন তামিম। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক আরো বলেন, ‘আমি এক্সাক্ট টাইমটা আপনাদের বলছি না, কিন্তু একটা আইডিয়া দিতে পারি। ওয়ানডে ম্যাচ হয়তোবা ১১টা বা সাড়ে ১১টা থেকে শুরু হতে পারে। টি-টোয়েন্টি ম্যাচ হয়তোবা ২টা বা আড়াইটা থেকে হতে পারে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর