বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসে নাম লেখালেন মুস্তাফিজুর

বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসে নাম লেখালেন মুস্তাফিজুর
মুস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

অস্ট্রেলিয়ার জনপ্রিয় বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে মাঠ মাতাতে যাচ্ছেন বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমান।

আন্তর্জাতিক ক্রিকেটে ও ফ্র্যাঞ্চাইজি লিগে ৪ শতাধিক উইকেট শিকার করা এই বাঁহাতি পেসার প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলার অপেক্ষায় রয়েছেন। আইএল টি-টোয়েন্টির ব্যস্ততা শেষ করে রেনেগেডস শিবিরে যোগ দেবেন তিনি।

মুস্তাফিজের এই আগমনকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে মেলবোর্ন রেনেগেডস। আগামী ১ ও ১৬ জানুয়ারি ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বাংলাদেশি সমর্থকদের জন্য থাকছে বিশেষ আয়োজন ‘দ্য ফিজ বে’।

লাল-সবুজের সমর্থকদের এক ছাতার নিচে এনে গ্যালারি মাতিয়ে তোলার এই উদ্যোগে টিকিটেও বিশেষ ছাড় দেওয়া হয়েছে। ম্যাচগুলোতে ‘FIZZBAY’ প্রোমো কোড ব্যবহার করে প্রথম ২০০টি ফ্যামিলি টিকিট ক্রয়ে ৫০ শতাংশ ছাড় পাওয়া যাবে।

ঐতিহাসিক এমসিজিতে মাঠে নামার সুযোগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মুস্তাফিজ জানিয়েছেন, নতুন সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে দলের সাফল্যে অবদান রাখাই এখন তার মূল লক্ষ্য। অন্যদিকে, মেলবোর্ন রেনেগেডসের প্রধান কোচ লুক রনকিও দলের পেস আক্রমণ ও অভিজ্ঞতা বাড়াতে মুস্তাফিজের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। কাটারের জাদুতে বিশ্ব মাতানো ‘দ্য ফিজ’-এর এই নতুন অধ্যায় দেখার অপেক্ষায় রয়েছে মেলবোর্ন ও বিশ্বের ক্রিকেটপ্রেমীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad