বিকেএসপিতে নতুন কুঁড়ির প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন

বিকেএসপিতে নতুন কুঁড়ির প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন
ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাভারের আশুলিয়ায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপিতে) নতুন কুঁড়ি প্রতিযোগীদের দুই মাসব্যাপী উন্নত প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকালে ক্যাম্পের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

দেশব্যাপী উদীয়মান তরুণ ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। নির্বাচিত ৩০৬ জন উদীয়মান খেলোয়াড় এতে প্রশিক্ষণ নেবেন।

উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুল হক বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের বন্ধুত্বপূর্ণ দেশ চীনও সহযোগিতা করছে। পরস্পরকে সহযোগিতার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার নতুন কুঁড়ির শিক্ষার্থীদের পাশে রয়েছে। তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।’

নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি একসময় খেলোয়াড় ছিলাম। পরে রাজনীতিতে যোগ দিয়েছি। গত ১৭ বছর স্বৈরাচার সরকারের সময় আন্দোলন-সংগ্রামে জেল-জুলুম খেটেছি। তারপরও হাল ছাড়িনি। মানুষের ভালোবাসায় পরে সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহসহ চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad