বরিশালে অবৈধভাবে বালু উত্তোলন: ২টি ড্রেজার ও ৩টি বাল্কহেড জব্দ

বরিশালে অবৈধভাবে বালু উত্তোলন: ২টি ড্রেজার ও ৩টি বাল্কহেড জব্দ
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি ড্রেজার ও তিনটি বাল্কহেড জব্দ করেছে কোস্ট গার্ড ও স্থানীয় প্রশাসন।

বুধবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার রাত ১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত বরিশাল সদর থানাধীন শায়েস্তাবাদ সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে এ যৌথ অভিযান চালানো হয়। কোস্ট গার্ড স্টেশন বরিশাল এবং বরিশাল সদরের সহকারী কমিশনারের (ভূমি) সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় তিনটি বাল্কহেড ও দুটি ড্রেজার জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা নদীপথে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীকালে বরিশাল সদরের সহকারী কমিশনার (ভূমি) মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দ করা ড্রেজার ও বাল্কহেড মালিকদের কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। আদায় করা অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা নেওয়ার পর মুচলেকা রেখে নৌযানগুলো ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, বালুখেকোদের হাত থেকে নদী তীরবর্তী অঞ্চলের মানুষের ফসলি জমি ও বসতভিটা রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad